কামিন্স-স্টার্কদের তোপে অস্ট্রেলিয়ার বড় লিড
ডারবান টেস্টের তৃতীয় দিনে সাউথ আফ্রিকাকে ২৮৪ রানে অল আউট করে দিয়েছে অস্ট্রেলিয়া। তাতেই প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়েছে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ৩৯০ রান করে অল আউট হয়েছিল অজিরা। এরপর প্রোটিয়াদের গুড়িয়ে দিতে বড় অবদান রেখেছেন প্যাট কামিন্স। তিনি ৫৪ রানে ৩ উইকেট শিকার করেছেন।