এবার শতভাগ ফিট হয়ে ওঠায় তাকে একাদশে রাখতে আর কোনো বাধা নেই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও।
তাকে ছাড়াই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন এবং দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্য দলের সঙ্গে যোগ দেবেন।
অন্যদিকে জাকের আলী অনিক ও মুসফিক হাসানকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তারা সাউথ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের প্রস্তুতিতে যোগ দেবেন। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু করবে বাংলাদেশ।
সিরিজের আগে লিটনের ফেরায় ব্যাটিং লাইন আপে বাড়তি শক্তি যোগ হচ্ছে। সেটা নিশ্চিতভাবে বলাই যায়। এই সিরিজে নাহিদ রানাকে না পাওয়া বড় ধাক্কা বাংলাদেশের। তবে শরিফুলের দ্বিতীয় টেস্টে ফেরা বাংলাদেশের পেস বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে।