না জানিয়ে চীনে যাওয়ায় লিটনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। রোববার (১৯ জুলাই) তাঁর শুনানি অনুষ্ঠিত হয়েছে বলে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।