জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলবেন জাকের-হাসান-খালেদ

জিম্বাবুয়ে 'এ' দলের বাংলাদেশ সফর
জাকের আলী অনিক ও হাসান মাহমুদ, ফাইল ফটো
জাকের আলী অনিক ও হাসান মাহমুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কয়েকদিন পরই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ের ‘এ’ দল। সফরে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা। এই উপলক্ষে তিনটি ওয়ানডের জন্য পৃথক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম দুই ওয়ানডেতে একই স্কোয়াড ঘোষণা করলেও তৃতীয় ওয়ানডের দলে ছয়জনকে সংযুক্ত করেছেন বিসিবি নির্বাচকরা। আশিকুর রহমান শিবলি, জাকের আলী অনিক, রবিউল ইসলাম, আবু হাশেম, মঈন খান ও হাসান মাহমুদরা আছেন তৃতীয় ম্যাচে। তাদের জায়গা করে দিয়েছেন ইফতিখার হোসেন ইফতি, আকবর আলী, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম এবং রাকিবুল হাসান।

সফরের শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। প্রথম ও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ৮ ও ১০ জুন। এরপর ১৩ জুন রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। এর মধ্য দিয়ে সাদা বলের পর্ব শেষ হবে দুই দলের।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে চার দিনের প্রতিযোগিতা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচই। প্রথম চার দিনের ম্যাচ ১৭ থেকে ২০ জুন এবং দ্বিতীয় ম্যাচ ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত চলবে।

জিম্বাবুয়ের ‘এ’ দলের জন্য এটি হবে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা। সর্বশেষ গত বছরের অক্টোবরে তারা হারারেতে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলেছিল। প্রায় আট মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে দলটিকে।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ আকবর আলী, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌল্লা বর্ষণ ও রাকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, জাকের আলী, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল ইসলাম, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌল্লা বর্ষণ ও হাসান মাহমুদ।

আরো পড়ুন: