ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়ে শীর্ষস্থানের আরও কাছে গিল
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় দিয়ে সাম্প্রতিক বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সেই জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়েও। প্রথম ওয়ানডে ম্যাচ জেতানো ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের আরো কাছাকাছি গিল। দারুণ পারফরম্যান্স করে উন্নতি করেছেন জসপ্রিত বুমরাহ-অক্ষর প্যাটেলরাও। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ৪-০ ব্যবধানে হারানোতে বড় অবদান রেখে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ উঠে এসেছেন হ্যারি ব্রুক।