ব্যাটিং ব্যর্থতার পর এলোমেলো বোলিংয়ে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতিরা উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। নিজেদের প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে নিজেদের ব্যাটিং ব্যর্থতা থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। শেষদিকে রিতু মনি ৪৬ রান করে কিছুটা চেষ্টা চালালেও ১৬৬ রানের বেশি তুলতে পারেনি টাইগ্রেসরা। ছোট লক্ষ্যে খেলতে নেমে ফোবি লিচফিল্ডের ৭৭ রানের ঝড়ো ইনিংসে ১৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

‎‎‎১৬৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক সূচনা করেন দুই অজি ওপেনার জর্জিয়া ভোল ও লিচফিল্ড। শুরু থেকেই দারুণ বল করতে থাকেন অভিষিক্ত হাবিবা ইসলাম। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে সেই পুরষ্কার পান তিনি। তার দারুণ একটি বাউন্সারে পুল করতে গিয়ে ফাইন লেগ অঞ্চলে শারমিন আক্তার সুপ্তার হাতে ক্যাচ দেন ভোল। এর আগে ৩ চারে ১৮ বলে ১৯ রান করেন তিনি। ভোল আউট হবার পর ঝড় তোলেন লিচফিল্ড।

‎

‎এলিসা পেরিকে সাথে নিয়ে ৮৯ রানের দারুণ এক জুটি গড়েন লিচফিল্ড। মাত্র ৩৪ বল খেলেই তিনি তুলে নেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরির থাকা এই ব্যাটারকে থামান রাবেয়া খান। রাবেয়াকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট কাভার অঞ্চলে রিতু মনির ক্যাচে পরিণত হন লিচফিল্ড। ইনিংস সর্বোচ্চ ৫৭ বলে ১ ছক্কা ও ১০ চারে ৭৭ রান করেন তিনি। লিচফিল্ড আউট হবার পর বাকি পথটা সহজেই পার করে দেন পেরি। শেষ দিকে হাবিবা বেথ মানির উইকেট তুলে নিলেই সহজ জয় নিশ্চিত করে অজিরা। ১৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

‎

‎এর আগে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফারজানা হকের উইকেট হারায় বাংলাদেশ। মেগান শুটের বলে স্লিপে ক্যাচ দেন এই ব্যাটার। তৃতীয় ওভারে শারমিন সুলতানার উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। শুটের বলে লেগ বিফোরর হয়ে ৪ রানে আউট হন শারমিন। এরপর শারমিন আক্তারকে সাথে নিয়ে কিছুটা চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

‎

‎দারুণ শুরু পাওয়া শারমিনও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ২৬ বলে ৫ চারে ২৪ রানের ইনিংস খেলে আন্নাবেল সাদারল্যান্ডের বলে অ্যালেনা কিংয়ের দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরেন শারমিন। জ্যোতিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সোবহানা মোস্তারিও। সাদারল্যান্ডের দ্বিতীয় শিকার হয়ে মাত্র ২ রান করেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

‎

‎একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক জ্যোতিও দলীয় ৮৩ রানের মাথায় ফিরে গেলে আরো বিপাকে পড়ে বাংলাদেশ। ৮৬ বলে ৩ চারে ২৯ রান করে তাহিলা ম্যাকগ্রার শিকার হন তিনি। জ্যোতি ফেরার পর দলের হাল ধরেন রিতু। টেলএন্ডারদের সাথে নিয়ে লড়তে থাকেন তিনি। স্বর্ণা আক্তার, রাবেয়া খানরা ২১ ও ১১ রানের ছোট ছোট ইনিংস খেলে তাকে সঙ্গ দেন।

‎

‎দারুণ খেলেও শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরির দেখা পাননি রিতু। ৬৩ বলে ৫ চারে ৪৫ রানের ইনিংস খেলে রান আউট হন তিনি। শেষ পর্যন্ত ৪৯ ওভার ৪ বলে ১৬৬ রানে আলআউট হয় বাংলাদেশ। অজিদের হয়ে সাদারল্যান্ড চারটি, শুট দুইটি এবং অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম ও ম্যাকগ্রা একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: