২০২৭ আইপিএল না খেলার কথা ভাবছেন কামিন্স
আগামী বছর ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেট এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে নিজের ওয়ার্কলোডের কারণে আইপিএল না খেলার কথা ভাবছেন এই পেসার।