১৭ ভেন্যুতে ২২ ম্যাচ খেলবে ভারত
ঘরের মাঠের ২০২৬-২৭ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যস্ত সূচিতে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন বিরাট কোহলি, শুভমান গিলরা। দেশের ১৭টি ভেন্যুতে ২২ ম্যাচ খেলবে ভারত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।