বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজ
আফগানিস্তান ক্রিকেট বোর্ড
আফগানিস্তান ক্রিকেট বোর্ড
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। দুই দেশের সম্মতিতে ওয়ানডে সিরিজের পরবর্তীতে ৫০ ওভারের ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। যেখানে ‍তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

একটি টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। ২০১৯ সালের পর এবারই প্রথম ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের মাটিতে সেবার বাংলাদেশের সঙ্গে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজার দল।

৭ বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের দলের সঙ্গে পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ে অংশ নেবে সিরিজটিতে। আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ২১ অক্টোবর।

পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুইটি দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে। ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে সেটা এখনো নিশ্চিত করেনি আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের আগে অবশ্য আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ থেকে ১৩ অক্টোবর হবে ম্যাচটি। টেস্ট ম্যাচের ভেন্যুও নিশ্চিত করেনি তারা।

ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং ‍দুইটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২৭ ও ২৯ অক্টোবরের পাশাপাশি ১লা নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজ। ৫ থেকে ৯ নভেম্বর হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৩ থেকে ১৭ নভেম্বর। তবে ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে সেটা জানায়নি আফগানিস্তান।

এক টেস্টের সিরিজের সূচি:

তারিখম্যাচভেন্যু
৯-১৩ অক্টোবরআফগানিস্তান-বাংলাদেশসংযুক্ত আরব আমিরাত

ত্রিদেশীয় সিরিজের সূচি:

তারিখপ্রতিপক্ষভেন্যু
১৭ অক্টোবরবাংলাদেশ-জিম্বাবুয়েসংযুক্ত আরব আমিরাত
১৯ অক্টোবরআফগানিস্তান-জিম্বাবুয়েসংযুক্ত আরব আমিরাত
২১ অক্টোবরবাংলাদেশ-আফগানিস্তানসংযুক্ত আরব আমিরাত
২৩ অক্টোবরফাইনালসংযুক্ত আরব আমিরাত

আরো পড়ুন: