অধিনায়কত্ব থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, জানেন না রশিদ
রশিদ খানকে সরিয়ে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে ডানহাতি লেগ স্পিনারকে কেন সরিয়ে দেওয়া হয়েছে সেটার বিস্তারিত জানেন না রশিদ। বোর্ড নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিমকে ঘোষণা করার পরই বিষয়টি জানতে পেরেছেন তিনি। ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন রশিদ নিজেই।