আফগানিস্তান-বাংলাদেশ টেস্টে ধারাভাষ্য প্যানেলে বড় চমক

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
আফগানিস্তান দল, ফাইল ফটো
আফগানিস্তান দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের জন্য ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাত্র একজন। সবচেয়ে বড় চমক, তালিকায় জায়গা পেয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হকও।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ম্যাচের এক দিন আগে বৃহস্পতিবার প্যানেলটি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব রয়েছে।

প্যানেলে আছেন পাকিস্তানের রমিজ রাজা, শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ, আয়ারল্যান্ডের অ্যান্ড্রু লিওনার্ড, আফগানিস্তানের আহমেদ ফরহাদ ফিদাই ও নাভিন উল হক এবং বাংলাদেশের মাজহার উদ্দিন অমি।

নাভিনের অন্তর্ভুক্তিই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ২৭ বছর বয়সী এই পেসার এখনও সক্রিয় ক্রিকেটার। যদিও বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন তিনি, আর টেস্ট ক্রিকেটেও তার অভিজ্ঞতা নেই। সেই অবস্থায় ধারাভাষ্য প্যানেলে তার উপস্থিতি ব্যতিক্রমী।

বাংলাদেশের হয়ে প্যানেলে একমাত্র প্রতিনিধি মাজহার উদ্দিন অমি। ফলে দেশের পরিচিত ধারাভাষ্যকার আতহার আলী খান ও শামীম চৌধুরী এবার থাকছেন না। অন্যদিকে, প্যানেলে অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে বড় নাম রমিজ রাজা। আবুধাবির নিরপেক্ষ মাঠে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

আরো পড়ুন: