জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে দেবে, প্রত্যাশা ইংলিসের
জস ইংলিসের সেঞ্চুরির পরও জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৫ রান। হাতে ছিল মাত্র দুই উইকেট। শেষ পর্যন্ত নাথান এলিসের বীরত্বে এক বল হাতে রেখে ১ উইকেটে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। ম্যাচটি শেষ করতে না পারলেও এমন রোমাঞ্চকর জয়কে আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন ইংলিস।