ইংল্যান্ডের রান তাড়ার সময় সূর্যকুমারের হৃৎস্পন্দন ছিল ‘১৬০-১৭০’
২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেনি ভারত। সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ৭ রানের জয়ে ফাইনালে উঠেছে তারা। ম্যাচ শেষে করমর্দনের সময় হাসতে হাসতেই প্রতিপক্ষ অধিনায়ককে কিছু একটা বলছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।