রাহীর নাটকীয় ওভারে ভারতকে হারালেন মাহমুদউল্লাহরা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
ডব্লিউসিএল
ডব্লিউসিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ইন্ডিয়া চ্যাম্পিয়নসকে ৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া চ্যাম্পিয়নস ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই থেমে যায়। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

শেষ ওভারে জয়ের জন্য মাত্র ১২ রান প্রয়োজন ছিল ভারতের। ব্যাটিংয়ে ছিলেন পবন নেগি ও পিযুষ চাওলা। তবে এই দুজনকে আটকে দেন আবু জায়েদ রাহী। এই পেসারের ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেননি এই দুই ভারতীয় ব্যাটার। চাওলা ১৮ বলে ২৪ ও নেগি ১৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেও ম্যাচ জিততে পারেনি ভারত।

১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বাংলাদেশি স্পিনার এনামুল হক জুনিয়রের ঘূর্ণির মুখে পড়ে। তিনি মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে ভারতের ৪ উইকেট শিকার করেন। অন্যদিকে রাহী দুর্দান্ত শেষ ওভারের সঙ্গে ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন দুটি উইকেট। পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ইরফান পাঠানের ব্যাট থেকে। এরই রান করে অপরাজিত থাকেন ঋষি ধাওয়ানও। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক যুবরাজ সিং। মাত্র ৪ রান করে আউট হন ইউসুফ পাঠান। অভিমন্যু মিঠুনও শূন্য রানে ফেরেন।

এর আগে এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এ ছাড়া ২১ বলে ২৪ রান করেন নাসির হোসেন। আর ৩৮ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন আরাফাত সানি। ভারতের বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন চাওলা। দুটি করে উইকেট শিকার করেন ঋষি ধাওয়ান ও নেগি। একটি উইকেট পান মোহিত শর্মা।

আরো পড়ুন: