খরুচে বোলিংয়ে রিশাদের এক উইকেট, পিন্ডিজের হারের হ্যাটট্রিক
প্রথম ওভারে আঁটসাঁট বোলিংই করলেন রিশাদ হোসেন। দ্বিতীয় ওভারে এক ছক্কায় হজম করলেন ১২ রান। ২ ওভারে ১৭ রান খরচা করেও উইকেটশূন্য ছিলেন ডানহাতি লেগ স্পিনার। তৃতীয় ওভারের তৃতীয় বলে এসে উইকেটের দেখাও পেলেন রিশাদ। ফেরালেন মোহাম্মদ ফাইককে। তবে পরের তিন বলে দিলেন ১৫ রান। সব মিলিয়ে ৩ ওভারে ৩৬ রানে বাংলাদেশের তারকা স্পিনার নিলেন মাত্র একটি উইকেট। রিশাদের এমন বোলিংয়ের দিনে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৭ উইকেটে হেরেছে পিন্ডিজ। পিএসএলের চলতি আসরে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের সবকটিতে হারলেন রিশাদ-মোহাম্মদ রিজওয়ানরা।