এর মধ্যে লাহোরে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মুস্তাফিজ প্রায় প্রতি ম্যাচেই মিতব্যয়ী বোলিং করে দলটির জয়ে ভূমিকা রাখছেন।
অন্যদিকে ইমন এখনও রানের ধারা খুঁজে পাননি। এদিকে বড় ধাক্কা খেয়েছে লাহোর। দলটির ওপেনার ফখর জামান বল টেম্পারিংয়ের কারণে ২ ম্যাচের নিষিদ্ধ হয়েছেন। এর ফলে ইমনকে এই ম্যাচে ওপেনিংয়েও দেখা যেতে পারে।
যদিও বৃষ্টির কারণে এই ম্যাচটি নিয়ে রয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচের টসও অনুষ্ঠিত হতে পারেনি। কখন শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বৃষ্টির মধ্যেই ম্যাচ পূর্ব প্রেজেন্টেশন সেরেছেন জয়নব আব্বাসরা।