পিসিবির খেলা বয়কটের হুমকির কথা জানতেনই না সরফরাজ-বাবররা

পাকিস্তান ক্রিকেট
সরফরাজ আহমেদ, পাকিস্তান
সরফরাজ আহমেদ, পাকিস্তান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ইংল্যান্ডের টানাপোড়েনের খবর জানা ছিল না পাকিস্তান দলের কোচ সরফরাজ আহমেদের। লর্ডস টেস্ট ও ইংল্যান্ড সফরের বাকি অংশ বয়কটের হুমকি দিয়েছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত মাঠে এর কোনো প্রভাব পড়েনি।

লর্ডস টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করা হয়। সাক্ষাৎকারটি প্রচার হলে লর্ডস টেস্টসহ তিন ম্যাচের সফরের বাকি অংশ বাতিলের সম্ভাবনার কথা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল পিসিবি। এরপরও সাক্ষাৎকারের প্রথম অংশ প্রচারিত হয় এবং বিরতির পর যথারীতি মাঠে নামে পাকিস্তান।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে সরফরাজ বলেন, ‘আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচ নিয়েই মনোযোগ দিচ্ছি। আপনি সাক্ষাৎকারটির কথা বলছেন? আমরা সাক্ষাৎকারটি সম্পর্কে কিছুই জানি না।’

প্রথম দিনের বিকেলের সেশনে খেলোয়াড়েরা মাঠে ফিরবে কি না, এমন কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছিল কি না, জানতে চাইলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘সবাই ঠিক আছে। তখন আমরা মধ্যাহ্নভোজ করছিলাম।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতির অভিযোগে কারাবন্দী এই কিংবদন্তি অলরাউন্ডার অভিযোগগুলো অস্বীকার করেছেন। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জেতে পাকিস্তান।

ইমরানের দুই ছেলের সাক্ষাৎকারটি নিয়েছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন। লর্ডসের প্যাভিলিয়নে আগে ধারণ করা ওই সাক্ষাৎকারে সুলেমান ও কাসিম তাঁদের বাবার সঙ্গে আচরণ ও তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি যুক্তরাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেন তাঁরা।

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। ইমরানের ছেলেদের সাক্ষাৎকারকে সরকারবিরোধী প্রচারণা হিসেবে বিবেচনা করছিলেন তিনি।

আরো পড়ুন: