ভয় ধরানো শাস্তি চান ভন, টাফনেলের চাওয়া ৫ ম্যাচ ‘নিষেধাজ্ঞা’

ইংল্যান্ড ক্রিকেট
মাইকেল ভন (বামে) ও ফিল টাফনেল (ডানে)
মাইকেল ভন (বামে) ও ফিল টাফনেল (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কয়েক দিনের ব্যবধানে আবারও নাইটক্লাব কাণ্ডের জন্য খবরের শিরোনাম হয়েছে ইংল্যান্ডের ক্রিকেট। ক্রিকেটারদের এমন কাণ্ডে বিরক্ত টেস্ট অধিনায়ক জো রুট। নাইটক্লাব কাণ্ড যেন ইংল্যান্ডের ক্রিকেটের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বড় ধরনের শাস্তি চান মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানান, সবার মনে ভয় ধরাতে পারে কাউকে এমন শাস্তি দিলেই এসব বন্ধ হয়ে যাবে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না ব্রাইডন কার্স। এমতাবস্থায় ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার জন্য ছেড়ে দেওয়া হয় তাকে। ডারহামের হয়ে ম্যাচ খেলার পরই নাইটক্লাব কাণ্ডে জড়িয়ে পড়েছেন ডানহাতি এই পেসার। একটি ভিডিওতে দেখা যায় হাতকড়া পরা অবস্থায় কার্সকে ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা।

সেই ভিডিওতে বেন স্টোকস ও ম্যাথু পটসকেও দেখা যায়। গত কয়েক মাসে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়েলিংটনের একটি নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর সঙ্গে ঝামেলা পাকিয়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজ চলাকালীন বেন ডাকেটকে মদ্যপান করতে দেখা যায়। চলতি গ্রীষ্মেও এমন ঘটনা বিদ্যমান।

কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট হারের পর দলের কারফিউ ভেঙে নাইটক্লাবে গিয়ে ঝামেলায় জড়িয়েছিলেন তৎকালীন টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন। সেই ঘটনার পর ক্রিকেটে ফিরলেও সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। তার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই কাণ্ডে জড়ালেন কার্স।

জানা গেছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩০ ক্রিকেটারের মধ্যে ৮ জনই নাইটক্লাব কাণ্ডে জড়িয়েছেন। বড় শাস্তি দাবি করে বিসিবি রেডিও ৫ লাইভকে ভন বলেন, ‘কাউকে এমন শাস্তি দিতে হবে যা কিনা পুরো ইংল্যান্ড ক্রিকেট দলের মধ্যে একটা ভয় ধরিয়ে দেবে। যাতে সবাই জানতে পারে যদি কেউ এমন অসদাচরণ করে বা ইংল্যান্ড দলের জন্য বদনাম বয়ে আনে তাহলে তার পরিণতি কী হবে।’

বেশ কয়েকটি ঘটনায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত করলেও কাউকেই বড় কোনো শাস্তি দেয়নি। বরং প্রত্যেকবার তারা ক্রিকেটারদের পাশে থেকেছে। রুট অধিনায়ক হওয়ার পর জানুয়ারিতে চালু করা ‘মিডনাইট’ কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবুও এসব থামাতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। ফিল টাফনেল মনে করেন, অভিযুক্ত ক্রিকেটারকে পাঁচ ম্যাচের জন্য দলের বাইরে রাখলে সমস্যার সমাধান হতে পারে।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের সাবেক স্পিনার বিসিবি রেডিও ৫ লাইভকে বলেন, ‘আপনি যদি এটা পুরোপুরি বন্ধ করতে চান তাহলে মাত্র একটাই উপায় আছে। আপনি তাদেরকে বলুন, ‘তুমি পাঁচ ম্যাচ খেলতে পারবে না।’ ইংল্যান্ডের হয়ে খেলার সময় আমাকে এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল, ‘তোমাকে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না।’ এমনটা করলে এটা দ্রুতই বন্ধ হয়ে যাবে। দেখবেন, চোখের পলকে সমাধান হয়ে যাবে।’

আরো পড়ুন: