দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন চান্দিমাল

শ্রীলঙ্কা-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গলে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় ঘাড়ে ও কাঁধে চোট পেয়েছিলেন দীনেশ চান্দিমাল। সেই চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ডানহাতি এই ব্যাটার। চান্দিমাল ছিটকে যাওয়ায় আরও বিপদে সিরিজে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা।

ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মারতে চেয়েছিলেন লোকেশ রাহুল। সেই চার ঠেকাতে ডিপ মিড উইকেট থেকে দৌড়ে গিয়ে ডাইভ দিয়েছিলেন চান্দিমাল। দুর্দান্ত ফিল্ডিংয়ে চার বাঁচান তিনি। ওই বল থেকে দুই রান নেন রাহুল। তবে চার বাঁচানোর সময় শরীর কাঁধের ওপর পড়েন।

পাশাপাশি ডিগবাজির মতো উল্টেও যান চান্দিমাল। এমন পরিস্থিতিতে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও সেটা কাজে আসেনি। বরং তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। চান্দিমালের বদলি হিসেবে ফিল্ডিং করেন পাসিন্দু সুরিয়াবান্দারা। ব্যাটিংয়েও নামতে পারেননি চান্দিমাল।

ফলে ডানহাতি ব্যাটারের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন সুরিয়াবান্দারা। কনকাশন সাব সম্পর্কিত চোটে পড়ায় আইসিসির নিয়ম অনুযায়ী আগামী সাতদিন খেলতে পারবেন না। ফলে ২৩ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না চান্দিমালকে।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে না পারায় দ্বিতীয় টেস্টে থাকছেন কুশল মেন্ডিসও। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সময় চোটে পড়েছিলেন তিনি। সেই চোটে প্রথম টেস্টে খেলা হয়নি তার। এমনকি দ্বিতীয় টেস্টেও ফেরা হচ্ছে না ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।

গত জুন থেকে কব্জির চোটে ভুগছেন পাথুম নিশাঙ্কা। প্রথম টেস্টেও ছিলেন না তিনি। মেন্ডিসের আগেই দলে ফিরতে পারেননি নিশাঙ্কা। তবে ব্যাটিংয়ের সময় এখনো অস্বস্তিবোধ করছেন ডানহাতি এই ওপেনার। ফলে দ্বিতীয় টেস্টে তার ফেরা এখনো নিশ্চিত নয়। এদিকে এখনো দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা।