এই সাত ক্রিকেটারই এর আগে কিংসম্যানের মালিকানাধীন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল হায়দরাবাদের হয়ে খেলেছেন। প্রথম আসরেই পিএসএলের ফাইনালেও খেলেছে দলটি। সাইম আইয়ুব আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ। এমনকি সিপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ১৩ ইনিংসে ৪৭৮ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও পারদর্শী আইয়ুব। একাধিক ভ্যারিয়েশনে বোলিং করতে পারেন তিনি। তিন বছর পর আবার সিপিএলে ফিরছেন তিনি। অন্যদিকে মাজ সাদাকাত প্রথমবারের মতো পিএসএলের বাইরে কোনো বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন। আক্রমণাত্মক এই বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজনে বাঁহাতি স্পিনও করতে পারেন।
সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া সাদাকাত গত পিএসএলে অন্তত ১০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৭৮.০৮ স্ট্রাইক রেটে রান করেছিলেন। তবে আইয়ুব, সাদাকাত ও উসমান খান ১৯ আগস্ট থেকে কিংসম্যানের হয়ে খেলবেন। টুর্নামেন্টের প্রথম ভাগে খেলবেন শায়ান জাহাঙ্গীর ও তৈয়ব আরিফ।
পরে তাদের জায়গায় যোগ দেবেন এই তিন পাকিস্তানি ক্রিকেটার। অন্যদিকে হাসান খান ও হুনাইন শাহ পুরো টুর্নামেন্টেই দলের সঙ্গে থাকবেন।আগামী ৭ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের এবারের আসর। অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
জ্যামাইকা কিংসম্যান স্কোয়াড-
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কিমো পল, কেসি কার্টি, জেইডেন ব্লেডস, শাককেরে প্যারিস, ওডিন স্মিথ, ভাইটেল লজ, রোমেইন মরিস, কার্ক ম্যাকেঞ্জি, কেলভিন পিটম্যান, জেভর রয়্যাল, মাজ সাদাকাত, সাইম আইয়ুব, উসমান খান, হাসান খান, হুনাইন শাহ, শায়ান জাহাঙ্গীর ও তৈয়ব আরিফ।