সিপিএলে জ্যামাইকা দলে ৭ পাকিস্তানি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল সাজিয়েছে নবাগত জ্যামাইকা কিংসম্যান। দলটিতে জায়গা পেয়েছেন এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন সাইম আইয়ুব, মাজ সাদাকাত, উসমান খান ও নাসিম শাহর ছোট ভাই হুনাইন শাহ।এ ছাড়া পাকিস্তানে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রের দুই ক্রিকেটার হাসান খান ও শায়ান জাহাঙ্গীরের পাশাপাশি আছেন তরুণ ব্যাটসম্যান তৈয়ব আরিফ।