চেন্নাইয়ের বোলিং কোচ হচ্ছেন মোহিত শর্মা

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
স্টিফেন ফ্লেমিং প্রধান কোচের চাকরি ছাড়ার পর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এরিক সিমন্স। সাউথ আফ্রিকান কোচের জায়গায় পাঁচবারের চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন মোহিত শর্মা। এমন ইঙ্গিতই দিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথান।

কদিন আগে চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জহির খান। ভারতের সাবেক পেসারকে ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফ বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জহিরের কোচিং স্টাফের প্রথম সদস্য হতে যাচ্ছেন মোহিত। দ্রুতই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন ভারতের সাবেক এই পেসার।

এ প্রসঙ্গে চেন্নাইয়ে সিইও বিশ্বনাথান বলেন, ‘জহির এখন সাপোর্ট স্টাফদের বিষয়টি চূড়ান্ত করছেন। মনে হচ্ছে বোলিং কোচ হিসেবে তিনি মোহিতকেই বেছে নেবেন। আমি অন্তত এমনটাই জানি।’

আইপিএলের আগামী মৌসুমে চেন্নাইয়ের ব্যাটিং কোচ কে হবেন সেটা এখনো নিশ্চিত হয়নি। গত মৌসুম পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন মাইক হাসি। এমনকি ফ্লেমিং চলে যাওয়ার পর প্রধান কোচ হওয়ার দৌড়েও ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ। জানা গেছে, সম্ভাব্য বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা হলেও এখনো কারও নাম চূড়ান্ত হয়নি।

এদিকে মোহিত ভারতের হয়ে ৮ টি-টোয়েন্টি খেলেছেন। এ ছাড়া আইপিএলে খেলেছেন ১২০ ম্যাচ। ৪ মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ৪৮ ম্যাচ। দু’বার আইপিএল শিরোপাও জিতেছেন সাবেক এই পেসার। চেন্নাইয়ের বাইরে কিংস ইলেভেন পাঞ্জাব ( বর্তমানে পাঞ্জাব কিংস ), দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলেছেন।

আরো পড়ুন: