কামিন্সকে নিয়ে সুসংবাদ পেল হায়দরাবাদ

আইপিএল
প্যাট কামিন্স, ফাইল ফটো
প্যাট কামিন্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোট কাটিয়ে অবশেষে তিনি আবার দলে ফিরতে প্রস্তুত। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।

চোটের কারণে প্রতিযোগিতার শুরু থেকেই দলের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার। চিকিৎসা ও পরীক্ষার জন্য তিনি দেশে ফিরে গিয়েছিলেন। তবে সর্বশেষ পরীক্ষার ফল ইতিবাচক আসায় তার ফেরার পথ খুলে গেছে।

দলের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছে, 'চিকিৎসার পর তাকে সম্পূর্ণভাবে খেলার অনুমতি দেয়া হয়েছে। তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতি শুরু করবেন।'

আরও জানা গেছে, দলে ফেরার পর স্বল্প সময়ের অনুশীলন করেই তাকে মাঠে নামানো হবে। পরিকল্পনা অনুযায়ী, রাজস্থান দলের বিপক্ষে ম্যাচ দিয়েই তার প্রত্যাবর্তন হতে পারে।

কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন ইশান কিশান। তবুও মাঝামাঝি সময়ে এসে হায়দরাবাদ নিজেদের প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে। বিশেষ করে সাম্প্রতিক বড় জয়ের পর দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

পাঁচ ম্যাচে এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে দলটি। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চার নম্বরে। এই পরিস্থিতিতে অধিনায়কের ফিরে আসা দলকে নতুন ভারসাম্য দেবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: