আইপিএল খেলতে এবার শ্রীলঙ্কা বোর্ডের বিরুদ্ধে মামলা থুশারার

আইপিএল
নুয়ান থুশারা, ফাইল ফটো
নুয়ান থুশারা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় পেসার নুয়ান থুশারার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা আটকে দিয়েছিলো শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। এবার আইপিএলে খেলার অনুমতি না পাওয়ায় এসএলসির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন থুশারা। দ্রুতই যেন তাকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়া হয় সেজন্য আদলতের হস্তক্ষেপ চান এই পেসার।

এক কোটি ৬০ লাখ টাকা পারিশ্রমিকে এবারের মৌসুমের জন্য থুশারাকে রিটেইন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে এবারের আইপিএলের আগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কঠিন শর্ত, কেউ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারলে বিদেশি কোনো লিগে খেলার অনাপত্তিপত্র পাবেন না ক্রিকেটাররা।

আইপিএল শুরুর আগে অনুষ্ঠিত সেই ফিটনেস টেস্টে অনুত্তীর্ণ হন থুশারা। যার কারণে বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচের আগে যোগ দিতে পারেননি দলের সাথে। কিন্তু তাতে করে থেমে যাননি এই পেসার। শ্রীলংকার সংবাদমাধ্যম গুলো জানায়, নিজেকে ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে সরিয়ে নিতে আবেদনও করেছিলেন থুশারা।

এর মাধ্যমেও অনাপত্তিপত্র না পাওয়ায় এবার সরাসরি আদালতের দারস্থ হলেন থুশারা। তার দায়ের করা মামলায় ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দেশনায়েকে, কোষাধ্যক্ষ সুজীবা গোডালিয়াড্ডা এবং প্রধান নির্বাহী অ্যাসলে ডি সিলভআকে বিবাদী হিসেবে নাম উল্লেখ করেছেন।

জানা গেছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ফিটনেস টেস্টের ফলাফল কোনোভাবেই মানতে পারছেন না থুশারা। ক্যারিয়ারের পুরোটা সময় এরকম ফিটনেস নিয়েই ক্রিকেট খেলে গেছেন বলে দাবী তার। এবারের আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়াটা তার ক্যারিয়ারের জন্য বড় ক্ষতি বলে মনে করেন তিনি।

২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছিলো এই লঙ্কান পেসারের। পরের বছরই নিলাম থেকে তাকে ভেরায় বেঙ্গালুরু। দুই মৌসুমে আইপিএলে মোট আট ম্যাচ খেলে নয় উইকেট পান থুশারা।

আরো পড়ুন: