১৭ অক্টোবর থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে এই রাউন্ডের সূচি একদিন পিছিয়ে দেয়া হয়েছে। ফলে তৃতীয় রাউন্ডের খেলা এখন মাঠে গড়াবে ১৮ অক্টোবর থেকে। চলবে ২১ অক্টোবর পর্যন্ত।
মূলত জাতীয় দলের টেস্ট খেলোয়াড়দের একদিনের অতিরিক্ত বিশ্রাম নিশ্চিত করতে এই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে তৃতীয় রাউন্ডে জাতীয় দলের খেলোয়াড়দের খেলার সম্ভাবনাও বেড়ে যাবে।
তৃতীয় রাউন্ডের খেলা পিছিয়ে গেলেও সামগ্রিকভাবে টুর্নামেন্টের সময় বাড়ছে না। মূলত তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যকার বিশ্রামের সময় একদিন কমিয়ে দেয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলাতেও কোনো পরিবর্তন আসেনি।
জাতীয় ক্রিকেট লিগ এবার নতুন উদ্যোমে মাঠে গড়িয়েছে। ক্রিকেটারদের জন্য ব্যাগি ক্যাপ ও অধিনায়কদের জন্য ব্লেজারের ব্যবস্থা করা হয়েছে। টুর্নামেন্টের ট্রফি হিসেবে শিল্ড বানানো হচ্ছে ব্যাংকক থেকে।