ডারউইনে প্রথম টেস্টের ১১ সেশনের একটিতেও অস্ট্রেলিয়াকে জিততে দেয়নি বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে ব্যাটে-বলে দাপট দেখায় সফরকারীরা। যার শুরুটা হয়েছিল প্রথম ইনিংসে হাসান-ইবাদত হোসেন ও তাসকিন আহমেদদের বোলিংয়ের হাত ধরে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছিলেন হাসান।
ট্রাভিস হেড-স্টিভ স্মিথদের ফেরানোর পাশাপাশি প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। দ্বিতীয় ইনিংসে হাসানের শিকার ছিল তিন উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। দ্বিতীয় টেস্টে উইকেট পাননি বাংলাদেশের এই পেসার। এমন বোলিংয়েই মাসসেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন।
দেশের মাটিতে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন দিনুশা। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮৪ রান। কলম্বোতে আরও দুর্দান্ত ছিলেন তিনি। প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান করে ম্যাচ ড্র করতে বড় ভূমিকা রেখেছিলেন দিনুশা।
দুই টেস্টের সিরিজে তিন সেঞ্চুরিতে ১৪০ গড়ে ৪২০ রান করেছিলেন লঙ্কান এই ব্যাটার। এমন পারফরম্যান্সে আগষ্ট মাসের সেরা হওয়ার তালিকায় জায়গা পেয়েছেন দিনুশা। পাকিস্তানের বিপক্ষে বল হাতে আলো ছড়াচ্ছেন রবিনসন। প্রথম টেস্টে ক্যারিয়ারসেরা ৮০ রানে ৮ উইকেট পেয়েছেন। দ্বিতীয় টেস্টে নেন মাত্র ৩৫ রানে ৮ উইকেট। দুই ম্যাচে ১৬ উইকেট নিয়ে সেরা হওয়ার দৌড়ে আছেন তিনিও।