তিন ফরম্যাটের অধিনায়ক ও প্রধান কোচকে কৃতিত্ব দিচ্ছেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ সদ্যই অস্ট্রেলিয়া সফর করে এসেছে। অজিদের মাটিতে ১-১ সমতায় সিরিজ ড্র করেছে টাইগাররা। এই আত্মবিশবাস পুরো মৌসুম জুড়েই কাজে লাগবে বলে বিশ্বাস বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি মনে করেন বাংলাদেশ গত ৯ মাস যাবত ভালো উইকেটে খেলার সাহস দেখিয়েছে এরই প্রতিফলন এই অস্ট্রেলিয়া সিরিজ।

এর জন্য কোচ থেকে অধিনায়ক ও ম্যানেজমেন্টের ধন্যবাদ প্রাপ্য বলে মনে করেন আশরাফুল। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গেও একটি সিরিজের পরিকল্পনা আছে বিসিবি। এরপর বাংলাদেশের সাউথ আফ্রিকা সফর। বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে খেলবে বলে জানালেন আশরাফুল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের ঘরের মাঠে দুটি ম্যাচ, তারপরে আমরা দক্ষিণ আফ্রিকা যাব। অবশ্যই আমরা ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। প্রথমত আমাদের হয়তোবা আফগানিস্তানের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ না, তারপরেও একটা টেস্ট ম্যাচ, সেখানে আমরা ভালো করার চেষ্টা করব। তারপরে এসে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের সাথে দুটি টেস্ট ম্যাচ খেলে তারপর আমরা দক্ষিণ আফ্রিকা যাব।'

ভালো উইকেটে খেলার সিদ্ধান্তের প্রশংসা করে আশরাফুল যোগ করেন, 'এখন গত নয় মাস যেভাবে আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকটা টেস্ট ম্যাচ বলেন, ওয়ানডে বলেন, আমরা কিন্তু ভালো উইকেটে খেলছি। এটার একটা বড় কৃতিত্ব দিতে হবে আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রধান কোচ এবং তিন ফরম্যাটের অধিনায়ক, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভালো উইকেটে খেলব।'

গত কয়েক বছরে বাংলাদেশের সাফল্যের মুকুটে অনেক পালক যোগ হয়েছে। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ায় টেস্ট জয়। প্রতিটি ম্যাচেই বাংলাদেশ ব্যাটে-বলে অপ্রতিরোধ্য ছিল। আশরাফুল মনে করেন এই সাফল্য ভালো উইকেটে খেলার ফল। এ কারণেই তিন বিভাগেই ভালো করতে পারছে বাংলাদেশ।

তিনি যোগ করেন, 'গত নয় মাস ধরে কিন্তু আমরা ভালো উইকেটে খেলছি, সেই কারণেই কিন্তু ভালো ভালো ফলাফলগুলো আমাদের পক্ষে আসছে এবং তিনটি বিভাগেই আমরা ভালো করছি—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় ভালো করছি।'

আরো পড়ুন: