বাংলাদেশ টসে জিতলে ৬০ রানে অল আউট করে দিত অস্ট্রেলিয়াকে: ব্রড

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। তবে ম্যাকাইয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। দাপুটে জয়ে অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। তবে দুই দিনে শেষ হওয়া এই টেস্টের উইকেট নিয়ে সমালোচনা হচ্ছে বেশ।

ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন এই ম্যাচে জয় পেলেও অজিরা নিজেদের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে এমন উইকেটে খেললে তা বিপজ্জনক হতে পারে। ব্রডের বিশ্বাস এই ম্যাচে বাংলাদেশ যদি টসে জিতত এবং বোলিং নিত তাহলে ৬০ রানে অল আউট হতে পারত স্বাগতিক অস্ট্রেলিয়াই।

ফর লাভ অব ক্রিকেট পডকাস্টে কথা বলার সময় ম্যাকয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট নিয়ে প্রশ্ন তোলেন ব্রড। তাঁর মতে, উইকেটে এত বেশি সিম মুভমেন্ট ও বাউন্স ছিল যেখানে ব্যাটারদের টিকে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ। ফলে স্পিনারদের ওপর নির্ভর করতে হয়নি বাংলাদেশ-অস্ট্রেলিয়া কাউকেই।

এই ইংলিশ পেসার বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে, তবে তাদের নিয়েও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। স্টার্ক আবারও দুর্দান্ত ছিলেন, বল সুইং করিয়েছেন। আর উইকেটে ছিল প্রচুর সিম ও বাউন্স। মনে হচ্ছে, এ বছর উইকেটের চরিত্রে বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে। ফলে দলগুলোকে সব সময় স্পিনারদের ওপর নির্ভর করতে হচ্ছে না।’

ম্যাকাইয়ের উইকেটের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমার মতে, কোনো দল যদি মনে করে ম্যান-টু-ম্যান বিবেচনায় তারা প্রতিপক্ষের চেয়ে ভালো, তাহলে তাদের তুলনামূলক ফ্ল্যাট উইকেটে খেলা উচিত। বাংলাদেশ টস জিতে আগে বোলিং করলে অস্ট্রেলিয়াকে ৬০ রানের মধ্যেই অলআউট করে বড় বিপদে ফেলতে পারত। এটি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ উইকেটে বল অনেক বেশি সিম ও মুভ করেছে।’

ম্যাকাই টেস্ট ছিল পেসারদের স্বর্গরাজ্য। সেখানে ১২৫ ওভারের মধ্যেই ৩০ উইকেটের পতন হয়েছে। প্রথম ইনিংসে ৬৪ রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া ২১০ রানে গুটিয়ে যায়। এরপর ৯৫ রানে অল আউট হয়ে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যায়। এই ম্যাচে দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক।

আরো পড়ুন: