শরিফুলকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
শরিফুল ইসলাম, ফাইল ফটো
শরিফুল ইসলাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না শরিফুল ইসলামের। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে।

কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪৪ রানে চার উইকেট নিয়েছিলেন শরিফুল। তবে চোট পাওয়ায় সেই ম্যাচের পরই জিম্বাবুয়ে ছাড়তে হয় বাঁহাতি এই পেসারকে।

হ্যামিস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফেরার এক সপ্তাহ বিশ্রাম নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন। তারপর বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ এর চোটে ভুগতে থাকা শরিফুলের প্রথম টেস্টে অনেকটা অনিশ্চিত।

চোট থেকে সেরে উঠতে পারলে আগামী ১২ আগষ্টের আশেপাশের সময়ে ফিটনেস পরীক্ষা দেবেন বলেও জানানো হয় বিসিবির তরফ থেকে। জানা গেছে, ২৫ বছর বয়সী এই পেসার ফিটনেস পরীক্ষা দিয়ে নিজেকে ফিট প্রমাণ করেছেন।

আর তাই দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে শরিফুলের। সেক্ষেত্রে ২২ আগস্ট ম্যাকায়তে অনুষ্ঠিত হওয়া টেস্টের আগে পেস বোলিংয়ে কিছুটা ধার বাড়ছে বাংলাদেশের।

এদিকে দেশের অন্যতম সেরা পেসার নাহিদ রানাও চোটে ভুগছেন। সাইড স্ট্রেইনের গ্রেড-টুতে ভুগতে থাকা পেসারকে পাওয়া যাচ্ছে না পুরো অস্ট্রেলিয়া সফরে। এমন অবস্থায় পেস বিভাগে শক্তি কিছুটা হলেও কমেছে বাংলাদেশের।

আরো পড়ুন: