বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের ছড়াছড়ি

বাংলাদেশ-মালয়েশিয়া সিরিজ
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার পাশাপাশি যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটারা যেন পথ হারিয়ে না ফেলেন এজন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু হয়েছে পুনর্গঠন করা বাংলাদেশ এইচপির।

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অবশ্য বাংলাদেশের প্রতিনিধিরা খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নামে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হতে যাওয়া সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সুযোগ পেয়েছেন গত ‍যুব বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটার।

টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন গত যুব বিশ্বকাপ খেলা জাওয়াদ আবরার। এ ছাড়া একই টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগরা। এ ছাড়া স্ট্যান্ডবাই থাকা আব্দুর রহিমও আছেন দলে।

পাশাপাশি যুব দলের হয়ে এশিয়া কাপ খেলেছেন কিংবা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে দেবাশীষ সরকার দেবাও রাখা হয়েছে। তাদের বাইরে সুযোগ পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, আদিল বিন সিদ্দিকী, মারুফ মৃধা, ইকবাল হোসেন, রাহিন আহমেদ, আহরার আমিন পিয়ান ও শাহরিয়ার সাকিব।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে মইনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদিদ, রাফিউজ্জামান রাফিকে। ১২ ও ১৪ আগষ্ট বসুন্ধরায় হবে প্রথম দুই ওয়ানডে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা থেকে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী অ্যালিন।

বাংলাদেশ অনূর্ধ্ব- ২৩ দল: জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিকী, রিফাত বেগ, ইকবাল হোসেন, কালাম সিদ্দিকী অ্যালিন (অধিনায়ক), রিজান হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, আব্দুর রহিম, রাহিন আহমেদ, শাহরিয়ার সাকিব, দেবাশীষ সরকার দেবা, স্বাধীন ইসলাম, আহরার আমিন।

স্ট্যান্ডবাই- মইনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদিদ, রাফিউজ্জামান রাফি।