আইপিএলে প্রথমবার প্রধান কোচের দায়িত্বে সৌরভ
আইপিএলে এখনো শিরোপার স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। গত দুই মৌসুমে প্লে-অফেও উঠতে পারেনি দলটি। এমন সময়ে ২০২৭ আইপিএলের আগে কোচিংয়ে বড় পরিবর্তন আনল ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তিনি হেমাঙ্গ বাদানির স্থলাভিষিক্ত হয়েছেন।