বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসায় ইয়ং
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে আজ চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। ফলে নির্ধারণী তৃতীয় ওয়ানডেটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।