সাইড স্ট্রেইনের চোটে নাহিদ রানা
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চোট পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। শুক্রবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচ চলাকালে তার বাঁ পাশের পেশিতে টান লেগেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চোট পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। শুক্রবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচ চলাকালে তার বাঁ পাশের পেশিতে টান লেগেছে।
গতি ও বাউন্সারে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলছেন নাহিদ রানা। দুর্দান্ত বোলিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে উঠেছেন নতুন গতির তারকা। নাহিদের সঙ্গে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার কাজটা করছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা। বাংলাদেশের এমন পেস বোলিং লাইনআপ নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। তবে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস বোলিং লাইনআপকে এগিয়ে রাখছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সময়টা ভালো না গেলেও ক্যারিয়ারের সুসময় অব্যাহত আছে নাহিদ রানার। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে হেরে গেলেও সেই ম্যাচে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করে আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছেন নাহিদ। ১৭ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ১২ তম স্থানে উঠে এসেছেন এই পেসার।
যদিও সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছেন নাহিদ রানা। এই পেসার নিয়মিতই প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন গতির ঝড় তুলে। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে নাহিদকে নিয়ে আলাদা পরিকল্পনা করে নামে প্রতিপক্ষ। অনেকেই মনে করেন জাতীয় দলের কোচরাই বাংলাদেশের এই পেস বিপ্লবের নেপথ্যে রয়েছেন।
নাহিদ রানার বাউন্সারে ব্র্যাড ইভান্স যখন ফিরলেন জিম্বাবুয়ের রান তখন ৭০, উইকেট নেই ৮টা। বিশেষজ্ঞ ব্যাটারদের সবাই ফিরে গেছেন। স্বাগতিকরা যখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। এমন সময় বল হাতে ত্রাশ ছড়ানো নাহিদকে আক্রমণ থেকে সরিয়ে নেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এমন সিদ্ধান্তে খানিকটা স্বস্তি পান রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামুরি।
গতি, বাউন্স, ইয়র্কারে জিম্বাবুয়ের ব্যাটিং ইউনিটকে গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা। বাংলাদেশের পেসারের গতিময় বোলিংয়ের সামনে স্বাগতিক ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। তবে সেই প্রতিশোধ নিতে একটুও সময় নেননি ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামুরিরা। অফ স্টাম্পের বাইরে একের পর এক ফাঁদ পেতে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তদের বোকা বানিয়েছেন তারা। তাড়াহুড়োয় একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে আসেন সফরকারী ব্যাটাররা। ১৪১ রান তাড়া করতে হলেও সেটা পারেনি বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহানের প্রতিরোধে কেবল হারের ব্যবধানই কমেছে। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানের হারের বদলা ওয়ানডেতে নিয়েছে অস্ট্রেলিয়া। এবার আরও সামনে চোখ অজিদের। আগামী আগস্টে দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। সেই সিরিজের দিকেই আপাতত নজর দিচ্ছে অজিরা।
একটা সময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা ছিল পেস বোলিং। গত কয়েক বছরে সেই দুর্বলতাই হয়ে উঠেছে সবচেয়ে শক্তির জায়গা। দেশের ক্রিকেটে পেস বিপ্লব ঘটানোর পেছনে বড় অবদান রেখেছেন স্থানীয় কোচরা। তালহা জুবায়ের মনে করেন, বাংলাদেশের পেসারদের উন্নতিতে দেশীয় কোচদের যেভাবে কৃতিত্ব দেওয়া উচিত সেটা সবসময় দেওয়া হয় না। বাংলাদেশের পেস বোলিং কোচ অবশ্য বিদেশি কোচদের অবদানও অস্বীকার করছেন না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলছে। এর মাঝেই ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সবশেষ নিউ জিল্যান্ড সিরিজে বিশ্রাম পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। বেশ কয়েকজনকে সুযোগ দিতেই তাদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন অস্ট্রেলিয়া বধের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে সাংবাদিকরা জানতে চান নাহিদ রানা ও জশ ইংলিসের মাঝে আসলে কী হয়েছিল। মাঠের ঘটনা মাঠে রাখার আহ্বান জানিয়েছে মোসাদ্দেক বলেছিলেন, ‘নাথিং সিরিয়াস।’ তবে ইংলিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় নাহিদকে শাস্তি দিয়েছে আইসিসি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বল হাতে গতি ও আগ্রাসন দিয়ে অজিদের গুড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন এই পেসার। অজিদের বিপক্ষে অর্ধশতক করে হালনাগাতকৃত র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমও। অন্যদিকে সবশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি বাংলাদেশের ক্রিকেট রূপকথারই অংশ হয়ে গেছে। এর ২১ বছর পর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে আবারও অস্ট্রেলিয়ারকে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন। ব্যাটে বলে পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। তবে দারুণ বোলিং করে কিছুটা হলেও আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।