রুদ্ধশ্বাস ম্যাচের পর শাস্তি পেলেন ফ্লাওয়ার
রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় শেষ বলে। আইপিএলে টানটান লড়াইয়ের এই ম্যাচে দুই উইকেটের জয় পায় বেঙ্গালুরু। তবে ম্যাচের উত্তেজনার মাঝেই আচরণবিধি ভঙ্গ করে শাস্তির মুখে পড়েছেন দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।