ডিপিএলের দলবদল ১৮ ও ১৯ এপ্রিল
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বিসিবির সঙ্গে ক্লাবের অচলাবস্থা কেটে গেছে। তামিম ইকবালের এডহক কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে রাজি হয়েছেন ক্লাব সংগঠকরা।
মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাঞ্জাব কিংসের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে চোটে পড়েছেন দলের অভিজ্ঞ এই ব্যাটার। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় উরুর পেছনের পেশিতে সমস্যা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নীতিন মেনন। এবার আইপিএলের ব্যস্ততার মাঝেই বাংলাদেশ সফরে আসছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইতোমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং ম্যাচ খেলার জন্যে প্রস্তুত আছেন।
নিজেদের ঘরের মাঠে উইকেট বুঝে গেমপ্লান সাজাতে ব্যর্থ আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটারদের স্পিন খেলার দক্ষতাকে আমলে না নিয়ে এ দিন মাশুল দিতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। এ ছাড়াও নিজেদের বোলিং ইনিংসে হার্দিক বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারেননি বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। স্পিনারদের ভুল সময়ে বোলিংয়ে আনায় হার্দিকের কঠোর সমালোচনা করেন তিনি।
বিপিএলের সর্বশেষ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলেছিলেন নাসুম আহমেদ। পুরো টুর্নামেন্টে খেললেও সম্পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসুম জানান তিনি এখনও ৩৫ লাখ টাকা পান সিলেট টাইটান্সের কাছে। এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট টাইটান্স কতৃপক্ষ। তারা সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছে। সেই সংবাদ বিজ্ঞপ্তি পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলোঃ
বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দলের একাংশ। সোমবার রাতেই ১১টার দিকে নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরা আসবেন বলে জানা গেছে।
একসময় সীমিত ওভারের ক্রিকেটে ভারত দলে নিয়মিত খেললেও এখন আর জাতীয় দলের বিবেচনায় নেই ক্রুনাল পান্ডিয়া। প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এখনো জাতীয় দলের আশা ছাড়েননি এই অলরাউন্ডার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা তৃতীয় হারের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সর্বশেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ১৮ রানে হেরে টুর্নামেন্টের শুরুতেই চাপে পড়ে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডারকে ঘিরে একটি ঘটনায় তদন্ত শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দলের ডাগআউটে বসে তাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তুলনা করা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মান এবং অর্থনৈতিক কাঠামোর দিক থেকে আইপিএল যোজন যোজন এগিয়ে থাকলেও দুটো লিগ একই সময়ে চলার কারণেই মূলত এই দুটি টুর্নামেন্ট নিয়ে তুলনা হয়। এবার এ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ জ্যাকব ওরাম। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ছয় উইকেটের হারের পর সংবাদ সম্মেলনে একটি প্রশ্ন শুনে অবশ্য হাসি থামাতে পারেননি তিনি।
নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ সফরে অপেক্ষা করছে ভিন্ন এক বাস্তবতা। সময়ের দিক থেকে দুই দেশের আবহাওয়ায় যেমন পার্থক্য, তেমনি মাঠের খেলাতেও থাকছে আলাদা চ্যালেঞ্জ। সেখানে গ্রীষ্মের শেষভাগ, আর বাংলাদেশে গরমের শুরু, তাপমাত্রার এই পার্থক্য মানিয়ে নেয়াটাই প্রথম পরীক্ষা হতে পারে সফরকারীদের জন্য।