এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ

এশিয়ান গেমস
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সরাসরি শেষ আটে খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা কোনো প্রাথমিক পর্ব না খেলেই নকআউটে অংশ নেবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান লড়বে বাছাই পর্বে।

বৃহস্পতিবার পুরুষ ও নারীদের ক্রিকেটের দলবিন্যাস প্রকাশ করা হয়েছে। পুরুষদের আসরে অংশ নেবে ১০টি দল, আর নারীদের বিভাগে খেলবে ৮টি দল। পুরুষদের প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত, আর নারীদের লড়াই শুরু হবে ১৭ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর।

পুরুষদের বাছাই পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। আয়োজকদের ঘোষণায় বলা হয়েছে, ‘দুই বিভাগের সেরা দুই দল শেষ আটে উঠে সরাসরি সুযোগ পাওয়া চার দলের সঙ্গে লড়বে।’

নারীদের প্রতিযোগিতা শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে ভারত মুখোমুখি হবে জাপানের, বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। অন্য দুই ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। পুরো প্রতিযোগিটা হবে টি-টোয়েন্টি সংস্করণে।’

জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে পুরুষ ও নারী—উভয় বিভাগের সব ম্যাচ। একই ভেন্যুতে হবে পুরো ক্রিকেট প্রতিযোগিতা। ফলে অংশ নেওয়া দলগুলোর জন্য ভ্রমণের ঝামেলা ছাড়াই নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলার সুযোগ থাকবে।

সর্বশেষ এশিয়ান গেমসে পুরুষ ও নারী- দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে আফগানিস্তানের ইনিংসের ১৮.২ ওভার শেষে বৃষ্টিতে খেলা আর এগোয়নি। তখন বাছাইয়ে এগিয়ে থাকায় ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। আর নারীদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

আরো পড়ুন: