অক্ষরের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে গেল ভারত
রান তাড়ায় দারুণ ব্যাটিংয়ে আরেকটি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন শুভমান গিল। তবে পেশিতে টান লাগায় মাঝপথেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর দ্রুত দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। কিন্তু অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ সামলে দলকে জয়ের পথে পৌঁছে দেন। তাদের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটের জয় তুলে নেয় ভারত।