দুবাইয়ে এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করে ছয় উইকেটে ১৪৯ রান করে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শেফালি ভার্মা ছাড়া ভারতের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।
তবে বাংলাদেশের একাধিক ফিল্ডিং মিসের সুযোগ কাজে লাগিয়ে লড়াইয়ের পুঁজি গড়ে ভারত। শেফালি ভার্মা ৪০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করেন। প্রতিকা রাওয়াল ২৪ বলে ২০ ও রিচা ঘোষ ১৬ বলে ২৪ রান করেন।
অধিনায়ক হারমানপ্রিত কৌর ২৮ বলে ২৪ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান পেয়েছেন একটি করে উইকেট। শেষ পর্যন্ত ১৪৯ রানে থামে ভারতের ইনিংস।
বিস্তারিত আসছে...,