গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ২০০ করতে চান বৈভব
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত কেউ দুইশ রানের দেখা পাননি। সেই অসম্ভবকেই নিজের লক্ষ্য বানিয়েছেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই বড় বড় রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন তিনি।