বাংলাদেশকে ৫৪ রান দিয়ে বিচার করছেন না হেড

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ট্রাভিস হেড, ফাইল ফটো
ট্রাভিস হেড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে প্রতিটি সিরিজই বাড়তি গুরুত্ব পাচ্ছে অস্ট্রেলিয়ার কাছে। বাংলাদেশকে তাই একটুও খাটো করে দেখছেন না ট্রাভিস হেড। টাইগারদের বিপক্ষে সম্ভাব্য সেরা প্রস্তুতিই নিতে চান অস্ট্রেলিয়ার এই ওপেনার।

দীর্ঘ ২১ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু সফরের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউটসহ দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা।

প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে এক মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ছাড়া কোনো ব্যাটারই ক্রিকেট অস্ট্রেলিয়া বোলারদের সামনে অসহায় ছিলেন। দ্বিতীয় ইনিংসে আরো গুরুতর অবস্থা ছিল শান্ত-মুশফিকদের। ক্যাম্পনেল থমসনের এক স্পেলেই অসহায় আত্মসমর্পন করেন বাংলাদেশের ব্যাটাররা। তবুও টাইগারদের বিপক্ষে প্রত্যাশার পারদ নিচুতে রাখছেন হেড।

তিনি বলেন, 'আমি বলব প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব। আর এটাই মাঝেমধ্যে কাল হয়ে দাঁড়ায়।'

'কারণ ক্রিকেট খুব নিষ্ঠুর খেলা। তাই আমাদের আগামী দুটি টেস্ট এবং সাউথ আফ্রিকা সিরিজের চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। ডারউইনে খেলা আমার কাছে অ্যাডিলেডের মতোই মনে হয়। এখানে বন্ধু ও পরিবারের মাঝে

থাকাটা দারুণ।'

বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ এখনো তেমন অনুসরণ করেননি হেড। তবে এই ম্যাচে বাংলাদেশ খারাপ খেলেছে এমনটাও মানতে নারাজ অস্ট্রেলিয়ার এই ওপেনার।

হেড বলেন, 'প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং, কারণ মানসিকভাব হয়তো আপনি অন্য কোথাও মনোযোগ দিয়ে রেখেছেন।'

'সত্যি বলতে খুব একটা অনুসরণ (প্রস্তুতি ম্যাচ) করিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া দলকে ছোট না করেই বলছি- বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই ভাববে। এই ম্যাচ থেকে তাদের কী অর্জন করা দরকার সেটা নিয়ে চিন্তিত থাকবে। প্রথম ইনিংসে তারা ভালো খেলেছে, ২৭০-এর মতো রান করেছে। একজন সেঞ্চুরিও পেয়েছে। তাই বাইরে থেকে দেখতে ফলাফল যেমনই লাগুক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দল হিসেবে ভেতর থেকে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই চিন্তা করছে।'

অ্যানালিস্টদের ভিডিও ফুটেজের প্রত্যাশায় আছেন তিনি। পুরোপুরি প্রস্তুতি নিয়েই নামতে চান তিনি। হেড বলেন, 'আমাদের অ্যানালিস্টরা খুব ভালো, তারা প্রচুর ফুটেজ দেয়। তো পরবর্তী কয়েকদিন আমরা প্রস্তুতি নেব এবং কন্ডিশন বুঝে কাজ করব। টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতিরে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। আমাদের ভালো খেলতে হবে।'

আরো পড়ুন: