আব্বাসকে বাদ দেওয়ার কারণ জানালেন বাবর

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর মোহাম্মদ আব্বাসের উদযাপন
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর মোহাম্মদ আব্বাসের উদযাপন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মোহাম্মদ আব্বাস দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পরও দ্বিতীয় টেস্টের একাদশে রাখা হয়নি ডাননহাতি এই পেসারকে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, কন্ডিশনের কারণেই একাদশে রাখা হয়নি আব্বাসকে।

সবশেষ কয়েক বছরে পেস বোলিং নিয়ে ব্যাপকভাবে ভুগতে হচ্ছে পাকিস্তান। শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, হাসান আলীরা দেশের প্রত্যাশা মেটাতে পারছেন না। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পেস ইউনিটের নেতা হয়ে উঠেছেন আব্বাস। প্রথম টেস্টে হারলেও দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে দলের সেরা পেসার ছিলেন তিনি।

শুধু প্রথম টেস্টেই নয় সাম্প্রতিক সময়েও পাকিস্তানের সেরা পেসার আব্বাস। গত দুই বছরে সবচেয়ে বেশি ৫৪ উইকেট নিয়েছেন স্পিনার নোমান আলী। পেসার হিসেবে সবার উপরের নামটা অবশ্য আব্বাসের। ডানহাতি পেসার ৫ টেস্টে শিকার করেছেন ২৮ উইকেট। দুইয়ে আছেন ২৭ উইকেট নেওয়া খুররম শাহজাদের। বাকি পেসারদের কারও ১৫ উইকেট নেই।

ওয়েস্ট ইন্ডিজেও আব্বাসের পরিসংখ্যান বেশ ভালো। এখনো পর্যন্ত ৬ টেস্ট খেলে নিয়েছেন ২৯ উইকেট। প্রথম টেস্ট হারার পরও পোর্ট অব স্পেনে এমন একজনকে একাদশের বাইরে রাখায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। দ্বিতীয় টেস্টে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। টসের সময় ইয়ান বিশপ পাকিস্তান অধিনায়কের কাছে আব্বাসকে না রাখার কারণ জানতে চান।

পাশাপাশি কোনো ধরনের চোট আছে কিনা সেটাও জানতে চেয়েছিলেন। চোট না থাকার খবর নিশ্চিত করে আব্বাসকে একাদশের বাইরে রাখার কারণ হিসেবে বাবর বলেন, ‘আমি যেমনটা বললাম কন্ডিশনের কারণে (আব্বাস বাদ)। এখানে কন্ডিশন ভিন্ন, কন্ডিশনের চাহিদাও আলাদা। এজন্য আমরা একজন বেশি স্পিনার নিয়েছি।’

আব্বাস না থাকার টেস্টের প্রথম দিনে ব্রেন্ডন কিংয়ের আক্রমণাত্বক ব্যাটিংয়ের সঙ্গে জাস্টিন গ্রিভসের প্রতিরোধগড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৩৯ রান ‍তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আলী দুইটি উইকেট নিয়েছেন। এ ছাড়া উবাইদ শাহ, আলী উসমান ও সাজিদ খান পেয়েছেন একটি করে উইকেট।

আরো পড়ুন: