লর্ডসে প্রথম দিনে পাকিস্তানের দাপট
মেঘলা আকাশের সঙ্গে পেস সহায়ক কন্ডিশনে ইংল্যান্ডের টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন মোহাম্মদ আব্বাস। ধাক্কা সামলে ইংল্যান্ডকে পথ দেখানোর চেষ্টা করেন দুই হাফ সেঞ্চুরিয়ান জর্ডান কক্স ও জেমি স্মিথ। শেষ বিকেলে বল হাতে ঝলক দেখালেন মোহাম্মদ আলীও। লর্ডসের বৃষ্টিভেজা দিনে ২৪৮ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। বিপরীতে পাকিস্তানের পেসাররা নিয়েছেন ৯ উইকেট। পেসারদের দাপুটে পারফরম্যান্সে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।