বার্মিংহাম ফিনিক্সের নতুন অধিনায়ক হিসেবে ডেনোভান ফেরেইরা নাম ঘোষণা করা হয়েছে। এদিকে বেথেলের শারীরিক অবস্থার পরবর্তী হালনাগাদ পরে জানানো হবে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েল ক্রিকেট বোর্ড (ইসিবি)। রোববার লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯১ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন বেথেল।
সেই ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় ইংল্যান্ড। গত দেড় বছরে নিজেকে ইংল্যান্ডের সীমিত ওভারের ওভারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল।
বার্মিংহাম ফিনিক্সের প্রকাশিত এক বিবৃতিতে বেথেল বলেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলতে না পারাটা হতাশাজনক, বিশেষ করে এজবাস্টনে বার্মিংহাম ফিনিক্সের সমর্থকদের সামনে খেলতে না পারার কষ্টটা আরও বেশি। দুর্ভাগ্যজনকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে আমাকে কিছুটা সময় নিতে হবে। এখন আমার পুরো মনোযোগ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরার দিকে।’
যদিও আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সতর্ক থাকতে তাকে এই টুর্নামেন্টে না খেলার পরামর্শ দেয়া হয়েছে। ইংল্যান্ডের টেস্ট দলে তিন নম্বরে ব্যাট করা বেথেলের অস্ত্রোপচারের প্রয়োজন না পড়ুক, সেটিই এখন চাইবে দলটির টিম ম্যানেজমেন্ট।
দ্য হান্ড্রেডে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও বেথেলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত, কারণ ভবিষ্যতের নেতৃত্বের জন্য তাকে প্রস্তুত করছে ইংল্যান্ড। গত বছর আয়ারল্যান্ড সফরে তিনি টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন।
এদিকে দ্য হান্ড্রেডের এবারের আসর শুরু হচ্ছে মঙ্গলবার। উদ্বোধনী ম্যাচে ওভালে মুখোমুখি হবে এমআই লন্ডন ও ম্যানচেস্টার সুপার জায়ান্টস। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস এবারও দ্য হান্ড্রেডে না খেলে ডারহামের হয়ে ৫০ ওভারের টুর্নামেন্টে প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নিয়েছেন।