দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না বেথেলের, মুস্তাফিজদের নতুন অধিনায়ক ফেরেইরা
চোটের কারণে এবারের দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেছেন ইংলিশ ক্রিকেটার জ্যাকব বেথেল। বেথেল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালেই ডান হাঁটুর চোটে পড়েন। সোমবার সকালে এমআরআই করানোর পর তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।