পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগে পাকিস্তান শাহীনস ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন সরফরাজ। এ ছাড়া জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। জেসন গিলেস্পি চলে যাওয়ার পর আকিব জাভেদ ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। তবে চলতি বছর সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
ওই সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সরফরাজ। অবসর নেওয়ার মাসখানেক পরে সাবেক অধিনায়ককে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও নিজের প্রথম অ্যাসাইনমেন্টে ব্যর্থ হয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
জিও নিউজের খবর, বাংলাদেশের কাছে এভাবে হেরে যাওয়ায় প্রধান কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। সরফরাজের জায়গায় টেস্ট দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ইউনিস। ২০০৯ সালে তার অধীনে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান।
এ ছাড়া দেশটির একমাত্র ব্যাটার হিসেবে ১০ হাজার টেস্ট রানও করেন ইউনিস। এ ছাড়া কাজ করেছেন জাতীয় দলের নির্বাচক কমিটি হিসেবেও। সূত্রের মতে, ইউনিস জাতীয় দলের দায়িত্ব নিলে সরফরাজ কাজ করবেন পাকিস্তান শাহীনসের সঙ্গে। পাকিস্তানের ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল হতে পারেন মোহাম্মদ হাফিজ।