ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের আলামত পেয়েছে আইসিসি

আইসিসি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে ফিক্সিংয়ের তদন্ত করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম কানাডার ম্যাচের একটি ওভার সেই সন্দেহের কেন্দ্রে। এই ফিক্সিংয়ের পেছনে কানাডা ক্রিকেটের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

‎কানাডার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে (সিবিসি) প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট ও দেশটির ক্রিকেট বোর্ডের অভ্যন্তরের নানান অনিয়মের কথা। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তদন্ত শুরু করেছে এসিইউ। সন্দেহের শুরুটা বিশ্বকাপের কানাডা বনাম নিউজিল্যান্ড ম্যাচে কানাডার বোলিং ইনিংসের পঞ্চম ওভার নিয়ে।

‎বল হাতে তুলে নেওয়া অধিনায়ক দিলপ্রীত বাজওয়া বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে পেয়েছিলেন দলটির অধিনায়কত্ব। তার অধিনায়কত্ব পাওয়া নিয়েই কানাডায় বিতর্ক কম হয়নি। মূলত ব্যাটিং অলরাউন্ডার হওয়া সত্ত্বেও পাওয়ার প্লে চলাকালীনই বল হাতে তুলে নেন তিনি। নো- বল দিয়ে শুরু করা ওভারে আসে ১৫ রান।

‎ ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের সেই ম্যাচ ও কানাডার ক্রিকেটের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে তদন্ত করছে এসিইউ। জাতীয় দল নির্বাচনে বোর্ড কর্মকর্তাদের অনৈতিক হস্তক্ষেপের কথাও উঠে এসেছে সিবিসির সেই প্রতিবেদনে। প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে কানাডার সাবেক কোচ খুররম চৌহানের একটি কল রেকর্ড, যেখানে তিনি খেলোয়াড় নির্বাচনের ব্যাপারে তাকে অনৈতিকভাবে বাধ্য করার বিষয়টি উল্লেখ করেন।

‎আইসিসি ইন্ট্রিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু ইফ্রাভ বলেন, 'আমরা সিবিসির প্রতিবেদনটি ধরেই এগিয়ে যাচ্ছি। তবে এখনই বিস্তারিত কিছু বলার মত অবস্থায় আমরা নেই। ক্রিকেটে যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইসিসি সবসময় কাজ কাজ করতে প্রস্তুত।'

আরো পড়ুন: