প্রথম কোয়ালিফায়ারে গল গ্যালান্টসকে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে উঠেছে জাফনা কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ নুরুল হাসান সোহানের গল। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাফনার অধিনায়ক ভানুকা রাজাপাকশে। অনুমেয়ভাবেই জাফনার একাদশে আছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। তবে গলের একাদশে আবারও সুযোগ মেলেনি সোহানের।
ছক্কার চেষ্টায় হৃদয়ের অক্কা
আভিস্কা ফার্নান্দো ও খাওয়াজা নাফের বিদায়ের পর জাফনার হাল ধরার বিকল্প ছিল না তাওহীদ হৃদয়ের। শুরুটাও ভালো করেছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ইনিংসটা বড় করতে পারেননি তিনি। সাচিন্দু কলোমবাগের ফুলার লেংথ ডেলিভারিতে ওয়াইড লং অফের উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন হৃদয়। তবে মোহাম্মদ নাওয়াজের দারুণ এক ক্যাচে ফিরতে হয়েছে তাকে। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা হৃদয় আউট হয়েছেন ১০ বলে ১০ রান করে।