পিএসএলে বাংলাদেশের ৬ ক্রিকেটার, কার খেলা কবে?

পিএসএল
পিএসএলের আগামী আসরে খেলবেন বাংলাদেশের ৪ ক্রিকেটার
পিএসএলের আগামী আসরে খেলবেন বাংলাদেশের ৪ ক্রিকেটার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৬ মার্চ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের। ফাইনাল হবে মে। উদ্বোধনী ও ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পিএসএলের আসছে মৌসুমে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমন, পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানা, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও পিন্ডিজের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। পিএসএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছেন মুস্তাফিজ-পারভেজ হোসেনরা।

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোরের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান। নাহিদ,শরিফুল, তানজিদ ও রিশাদ মাঠে নামবেন টুর্নামেন্টের তৃতীয় দিনে। ২৮ মার্চ নাহিদের পেশাওয়ার খেলবে রিশাদের পিন্ডিজের বিপক্ষে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সংকটে মাত্র দুইটি ভেন্যুতে হবে ৮ দলের পিএসএলের। লাহোরের সঙ্গে রাখা হয়েছে করাচিকে। কোয়ালিফায়ার করাচিতে এবং দুই এলিমিনেটরসহ ফাইনাল হবে লাহোরে।

আরো পড়ুন: