‘পেস বিপ্লবে স্থানীয় কোচদের সবসময় কৃতিত্ব দেওয়া হয় না’
একটা সময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা ছিল পেস বোলিং। গত কয়েক বছরে সেই দুর্বলতাই হয়ে উঠেছে সবচেয়ে শক্তির জায়গা। দেশের ক্রিকেটে পেস বিপ্লব ঘটানোর পেছনে বড় অবদান রেখেছেন স্থানীয় কোচরা। তালহা জুবায়ের মনে করেন, বাংলাদেশের পেসারদের উন্নতিতে দেশীয় কোচদের যেভাবে কৃতিত্ব দেওয়া উচিত সেটা সবসময় দেওয়া হয় না। বাংলাদেশের পেস বোলিং কোচ অবশ্য বিদেশি কোচদের অবদানও অস্বীকার করছেন না।