বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ইমার্জিং দলের ফাইনাল। তবে ম্যাচের আগে থেকেই প্রিটোরিয়াতে বৃষ্টি ছিল। নির্ধারিত সময়ে মাঠে এলেও বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের।
ড্রেসিং রুমে বসে অবসর সময় কাটানোর সঙ্গে খেলার শুরুর অপেক্ষা করলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। চার ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে ফাইনালে মাঠে নামা হয়ে উঠেনি জাকিরদের।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিংয়ের বিপক্ষে একশ রানের গুটিয়ে যায় সফরকারীরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং দলকেই বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
বাকি দুই ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকার বিপক্ষে অনায়াসেই সহজ পেয়েছে বাংলাদেশ ইমার্জিং। সিরিজ শেষ হওয়ায় দ্রুতই শেষে ফিরবেন জাকির-ইরফান শুক্কুরা। তিনটি একদিনের ম্যাচে এবং দুইটি চারদিনের ম্যাচ খেলতে সাউথ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল।